1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

গোয়ালন্দে ইউএনও নাহিদুর রহমানের সফল অভিযানে অবৈধ ৫টি বাংলা ড্রেজার ধ্বংস !

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

 

গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ

রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ৫টি অবৈধ বাংলা ড্রেজার বিকল ও সংযোগ বিচ্ছিন্ন সহ ধ্বংস করেছেন ইউএনও নাহিদুর রহমান।  আজ  শুক্রবার (৮ই আগস্ট) সকালে মরা পদ্মায় এ অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফকির পাড়ায় ২টি, একই ওয়ার্ডের গফুরের দোকান সংলগ্ন স্থানে ১টি, ৬নং ওয়ার্ডের সৈদালী পাড়ায় ১টি ও ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া প্রাইমারি স্কুলের সামনে ১টি সহ মোট ৫টি ড্রেজার ধ্বংস করা হয়।

এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে নিয়মিত গোয়ালন্দ উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD