1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

স্থায়ী সমাধানে খাল খনন ও গেট সংস্কার অপরিহার্য পাইকগাছার চার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের মিনহাজ নদী পরিদর্শন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছা ও কয়রা উপজেলার চারটি ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মিনহাজ নদী পরিদর্শন করেছেন প্রশাসনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার (৬ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম-এর নেতৃত্বে টিমটি মিনহাজ নদীর বিভিন্ন অংশ পরিদর্শন ও ভুক্তভোগী এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে টিমটি নদী সংশ্লিষ্ট নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানে জরুরি করণীয় নির্ধারণ করে। এতে উল্লেখযোগ্য ছিল, খাল পুনঃখনন, স্লুইচ গেটসমূহের সংস্কার এবং পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা গেলে গড়ইখালী, লস্কর, চাঁদখালী ও আমাদী ইউনিয়নের হাজার হাজার মানুষ জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পাবে।

উল্লেখ্য, মিনহাজ নদী পাইকগাছা ও কয়রার চারটি ইউনিয়নের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। বর্তমানে নদীটি ছয় বছর মেয়াদি ইজারার আওতায় রয়েছে। প্রতিবছর বর্ষায় অতিবৃষ্টির ফলে নদীর দুপাশে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। চলতি বছর বৃষ্টির মাত্রা বেশি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে ধ্বংসের মুখে পড়েছে বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য ঘের ও আমন ধান।

জলাবদ্ধতার প্রকট পরিস্থিতি থেকে মুক্তি পেতে এলাকাবাসী সম্প্রতি অবস্থান কর্মসূচি পালন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতেই গঠিত হয় প্রশাসনিক পর্যবেক্ষণ টিম।

পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, শুধু ইজারাদার নয়, নদীর কিছু অংশ ব্যক্তি মালিকানায় বন্দোবস্ত থাকায় সেগুলো বাঁধ দিয়ে আটকানো হয়েছে, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এছাড়া স্লুইচ গেটগুলোর সামনে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। পাশাপাশি পুরাতন গেটগুলোর ধারণ ক্ষমতাও প্রয়োজনের তুলনায় অনেক কম।

তিনি আরও বলেন, খাল খনন, স্লুইচ গেট সংস্কার এবং লস্কর ও চাঁদখালী এলাকার গেট সচল রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন হলে এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, লস্কর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, ক্যাম্প ইনচার্জ এসআই আহাদ, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আবু তাহের গাজী, ইউপি সদস্য টিএম হাসানুজ্জামান, সাবেক ইউপি সদস্য আক্কাস আলী ঢালী, জামায়াত নেতা মাওলানা মোজাফফর হোসেন, আসমাতুল্লাহ শিকারী, মাওলানা আবুল কালাম আজাদ এবং ইজারাদার আব্দুল্লাহ আল নাঈম বাপ্পি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD