1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ছদ্মবেশী- পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’ নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ৫।   

  • প্রকাশিতঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর কাশিয়াডাঙা এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি এবং হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক কারবারি মো. মহবুল ওরফে কালু (৫২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর একটি চৌকস ও দক্ষ দল।

র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট (সোমবার) বিকাল ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানার হড়গ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মহবুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলফাজ উদ্দিন বিশ্বাস।

র‌্যাব জানায়, মহবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসি (সিনিয়র পেট্রোলিং অ্যান্ড স্পেশাল ক্রাইম) ইউনিট জানতে পারে, মহবুল সীমান্তবর্তী এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এরপর গোয়েন্দা টিম তার গতিবিধি পর্যবেক্ষণে রেখে একাধিকবার অভিযান চালায়। অবশেষে র‌্যাব-৫ এর অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। র‌্যাব আরও জানায়, সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে আটক করা হয়েছিল। সেই মামলায় বিচারিক আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD