1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বালিয়াকান্দিতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,  ১০ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

মো শারীদ মোল্লা বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন এলাকার বিলে দেশীয় মাছ সংরক্ষণের লক্ষ্যে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

 শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০০টির অধিক  নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো বালিয়াকান্দি উপজেলা স্টেডিয়ামে (কুঠির মাঠ) নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্ট্যানো মো. তোফাজ্জেল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “দেশীয় মাছ রক্ষায় এই ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। মাছের বংশবিস্তার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।”
এ ধরনের অভিযান মাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।ল

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD