1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন।   

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন অভিযোগে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক সংশ্লিষ্ট মামলার আসামি এবং ৯ জন অন্যান্য মামলায়।

 বিশেষ অভিযানে চাঁদাবাজে গ্রেপ্তার মো: রাশেদুল ইসলাম রাসেল (৩২), মো: সুমন (৪০) ও মো: আনিন (৩৫) । রাশেদুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী প্রফেসরপাড়ার আব্দুল গাফফারের ছেলে, সুমন রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মো: শাহআলমের ছেলে, আনিন একই এলাকার গাজীর শেখের ছেলে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD