1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১০ জন।     

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১০ জন গ্রেপ্তার হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন।

 বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত এস কে এন আরকান উদ্দিন বাপ্পি (৪৯) ও রাহুল ভট্রাচার্য (২৭)। আরকান উদ্দিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমার পাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও রাহুল শাহমখদুম থানার ওমরপুর নওদাপাড়ার দিলীপ ভট্টাচার্যের ছেলে। সে রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD