1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

আরএমপির চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার।   

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃত আসামি মো: জুম্মন ইসলাম শান্ত (২৬) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশার এর ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সোয়া ৯টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের জন্য এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

  উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জুম্মন ইসলাম শান্তকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে লোহার তৈরি একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, লোহার তৈরি একটি হাসুয়া, লোহার তৈরি দুইটি হাতুড়ি, লোহার একটি জিআই পাইপ, একটি প্লাস ও কাঠের তৈরি একটি হকিস্টিক উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লিখিত স্থানে সে মাঝে মাঝে অবস্থান করতো এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রগুলো রেখেছে। আরও জানা যায় আরএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানা অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD