1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ। গাইবান্ধায় গানাসাসের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল ছদ্মবেশী- পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

 

নিহাল খান, নাটোর :

নাটোরের লালপুর উপজেলায় নকল রোবো ব্র্যান্ডের আইস ললি ও কেক উৎপাদন ও বিপণনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক ৬০ কেজি নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন, লালপুর ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান।

অভিযান চলাকালে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন সহযোগিতা করেন।

বিএসটিআই সূত্র জানায়, সিএম লাইসেন্স গ্রহণ না করে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে নকল রোবো ব্র্যান্ডের আইস ললি ও আইসক্রিম উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে ‘দেশ আইসক্রিম ফ্যাক্টরি’, ধনঞ্জয়পাড়া, আব্দুলপুর, লালপুরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফ্যাক্টরিতে মজুত আনুমানিক ৬০ কেজি নকল আইস ললি ও আইসক্রিম ধ্বংস করা হয়।

এ ছাড়া মান সনদ গ্রহণ না করে কেক উৎপাদন ও বিক্রি করায় ‘পুতুল বেকারি’, কামারহাটি, আব্দুলপুর, লালপুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নকল খাদ্যপণ্য বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD