1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

গোপালগঞ্জে আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মীর সাজেদুর রহমানের অঙ্গীকার

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পঠিত

 

সাইফুল হাসান বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে জনগণের আস্থা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, চুরি-ডাকাতি দমন, আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধার—সবক্ষেত্রেই তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি গোপালগঞ্জ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে ন্যায়ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গ্রহণ করেছেন কার্যকর পদক্ষেপ। তার এসব উদ্যোগ গোপালগঞ্জের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশংসা কুড়িয়েছে। তাদের বিশ্বাস, এই কর্মকর্তা গোপালগঞ্জকে একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত মডেল এলাকায় পরিণত করতে সক্ষম হবেন।

দায়িত্ব নেয়ার পরপরই ওসি মীর সাজেদুর রহমান সদর উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। এরপর পুলিশের একাধিক সফল অভিযানে বহু চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া, জেলার কয়েকটি ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন তিনি।

এছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন ওসি সাজেদুর রহমান। তিনি বলেন,
“গোপালগঞ্জের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

সুশাসনের প্রতীক হিসেবে ইতোমধ্যেই তিনি জেলার মানুষের কাছে আস্থা ও প্রশংসার পাত্রে পরিণত হয়েছেন। তার প্রতি সকল মহল থেকে নিরন্তর শুভকামনা ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD