1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

৩৫ বছর পর রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

হ্লাথোয়াইছা চাক,রাবি প্রতিনিধিঃ

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। একইদিনে হল সংসদ ও বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন ২০২৫ সালের রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী—

৩১ জুলাই: নির্বাচনী আচরণবিধি প্রকাশ

৬ আগস্ট: খসড়া ভোটার তালিকা প্রকাশ

৭, ১০-১২ আগস্ট: ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি

১৪ আগস্ট: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১৭-১৯ আগস্ট: মনোনয়নপত্র বিতরণ

২১, ২৪-২৫ আগস্ট: মনোনয়নপত্র দাখিল

২৭-২৮ আগস্ট: মনোনয়নপত্র বাছাই

৩১ আগস্ট: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

২ সেপ্টেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার

৪ সেপ্টেম্বর: চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ

১৫ সেপ্টেম্বর: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ, ভোট শেষে গণনা ও ফলাফল ঘোষণা

তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারবৃন্দ, রাকসুর কোষাধ্যক্ষ, রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

প্রসঙ্গত, রাকসু নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবারও চাঙ্গা হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD