1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের কাঠ ভারতে পাচারকালে আটক-৫

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০২ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের আকাশমণি গাছের কাঠ ভারতে পাচারের সময় গাছসহ ৫ যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটককৃতরা হলেন উপজেলার চকহরিহরপুর এলাকার দিরেন চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (৩৫), রঘুনাথ বর্মণের ছেলে লিটন বর্মণ (২৮), নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেশ বর্মণ (৩২) সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) এবং উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)। 

বিজিবি জানায়, শনিবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার-২৬০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার আত্রাই নদীর পশ্চিম পাড়ে অবস্থিত ফরেস্টের বাগান থেকে ৬২ দশমিক ৯৫ সিএফটি আকাশমণি গাছের কাঠ অবৈধভাবে ভারতে পাচারের সময় শিমুলতলী ব্রিজের কাছে ওই যুবকদের আটক করা হয়। এসময় কাঠ বহনকারী ইঞ্জিন চালিত একটি মেসি (ট্রাক্টর) জব্দ করা হয়েছে।

পরে মেসিসহ আটককৃতের মামলা দায়েরের মধ্য দিয়ে ধামইরহাট থানায় হস্তান্তর এবং আকাশমনি গাছের কাঠ ধামইরহাট বন বিট অফিসে জমা দানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

উপজেলা বনবিট অফিসার আনিসুর রহমান বলেন, বিজিবির উদ্ধারকৃত ২৫ পিস গাছের লট বনবিট হেফাজতে নেওয়া হয়েছে। আসামি এবং গাড়ি মামলা দায়েরের মধ্য দিয়ে থানা হেফাজতে রয়েছে। 

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, আসামিদের বন বিভাগের আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং যত দ্রুত সম্ভব আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD