1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দিনাজপুরে প্রতারণার ফাঁদে বিকাশ এজেন্ট, হাতিয়ে নিল ২২ হাজার টাকা!

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

 

হারুন রশিদ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় মোঃ মুরাদ হোসেন (২৪) নামের এক বিকাশ ও নগদ এজেন্ট গত রবিবার (২০ জুলাই ২০২৫) চরম প্রতারণার শিকার হয়েছেন।

জানা গেছে, দুপুর ১টার দিকে মধ্যবালুবাড়ী এলাকার বাসিন্দা মুরাদের দোকানে এক অপরিচিত ব্যক্তি আসেন। তিনি বলেন, তার মোবাইলে চার্জ নেই, তাই দোকানদারের মোবাইল ব্যবহার করে ক্যাশ আউটের বিষয়ে বাসায় ফোন করতে চান। মুরাদ তার পারসোনাল সিম (০১৫৭৫৫৫৮১১১) দেওয়া মোবাইলটি হাতে দেন।

কিছুক্ষণ পর ওই ব্যক্তি মোবাইলটি ফেরত দিয়ে বলেন, “ভাইয়া, আমি একটু ঘুরে আসি।” এরপর তিনি আর ফেরেননি।

মুরাদ তখন মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলেন না। মোবাইল খুলে দেখেন, সিম নেই। সাথে সাথেই তিনি কালুর মোড়ে গিয়ে সিম রিপ্লেস করেন।

সিম রিপ্লেস করার পর নগদ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করে দেখতে পান, তার পারসোনাল নগদ একাউন্ট থেকে ২২,০০০ টাকা পলিটেকনিক মোড় থেকে ক্যাশ আউট হয়েছে (নম্বরঃ ০১৭৩৯২৯৩০৯৯, ট্রানজেকশন আইডিঃ 746AN94J)।

এরপর ১টা ২০ মিনিটে মেডিকেল মোড়ের ‘মা ষ্টেশনারী’ দোকান থেকে আরও ১,৯৮০ টাকা ক্যাশ আউট করা হয় (নম্বরঃ ০১৮৯২৫০৭৪৪৪, ট্রানজেকশন আইডিঃ CGK6SH31ZM)।

মাত্র ১০ মিনিটের ব্যবধানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এভাবে টাকা উত্তোলনের বিষয়টি সন্দেহজনক বলে মন্তব্য করেন মুরাদ। তার দাবি, এই প্রতারণার সঙ্গে একাধিক ব্যক্তি এবং কিছু অসাধু দোকানদারও জড়িত থাকতে পারে।

তিনি কোতোয়ালী থানা ও অস্থায়ী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও লেনদেনকৃত টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

মুরাদ জানান, ঘটনাটি তিনি প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করেন বলেই অভিযোগ দায়ের করতে কিছুটা দেরি হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ীরা প্রতারণার নতুন এই কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD