1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা বৃহস্পতিবার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

 

মো শারদী মোল্লা বিশেষ প্রতিনিধি :

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে পদযাত্রা ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা শেষ করে দুপুর ৩টার দিকে রাজবাড়ীতে প্রবেশ করবে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে স্থানীয় নেতারা তাদের সংবর্ধনা জানাবেন। এরপর বড়পুল মোড় থেকে শুরু হবে পদযাত্রা, যা শেষ হবে ১ নম্বর রেলগেটের শহীদ স্মৃতি চত্বরে গিয়ে। সেখানে আয়োজিত হবে এক পথসভা।

পথসভায় সভাপতিত্ব করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা খালেদ সাইফুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের একদফা দাবির ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রধান বক্তা হিসেবে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী

সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

ডা. তাজনুভা জাবীন

দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ
এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সমাবেশে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরাও।

এনসিপির রাজবাড়ী পদযাত্রাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিটি উপজেলায় চলছে মাইকিং, পোস্টারিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপি সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করছে। নিপীড়িত মানুষের শক্তিকে সংগঠিত করেই এনসিপি এগিয়ে যাচ্ছে।”

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সাইয়েদ জামিল বলেন, “পদযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম হতে পারে বলে আমরা আশা করছি।”

এদিকে ১৫ জুলাই (মঙ্গলবার) দুপুরে পদযাত্রায় সবার অংশগ্রহণ কামনা করে ফেসবুকে আমন্ত্রণ জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD