1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

“জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষ্যে আরএমপির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ১৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ বুধবার পূর্বাহ্নে জেলা প্রশাসক কার্যালয়ে “জুলাই শহিদ দিবস -২০২৫” উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং জুলাই আন্দোলনে নিহতদের বিচার দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ খন্দকার আজিম আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

স্মরণসভায় শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার  বলেন “নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তরুণ প্রজন্ম যেভাবে দেশের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে আত্নোস্বর্গ করছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই আগস্ট এর বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রুজুকৃত মামলা গুলোর তদন্ত সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। প্রত্যক্ষদর্শীদের সাথে বারবার মতবিনিময় করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। তিনি অবৈধ প্রভাব বিস্তারকারী ও চাঁদাবাজদের বা যারা অন্যায় করছে তাদের প্রশ্রয় না দেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করেন। তিনি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD