1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

ভাড়া নিয়ে বিরোধে ইবি শিক্ষার্থীকে হেনস্তা, বাস আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

কুষ্টিয়ার চৌড়হাস বাসস্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত কথাকাটাকাটির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে একটি বাসের হেলপারের বিরুদ্ধে। ভুক্তভোগী রাফসানা আক্তার ঝুমা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইবি প্রধান ফটকের সামনে রূপসা পরিবহনের চারটি ও জনি পরিবহনের একটি বাস আটকে রাখেন।

ভুক্তভোগী রাফসানা আক্তার ঝুমা বলেন, “রাস্তার পাশে এসে অন্য বাসে উঠতে গেলে আমাকে বলা হয় এই বাসে উঠেন, ওইখানে সিট নাই। তখন আমি বলি আমি কিন্তু ২৫ টাকা ভাড়া দিবো, তখন বাস হেলপার বলে কোথাকার শিক্ষিত তুমি, শিক্ষিত হইছো না অশিক্ষিত হইছো। আমরা শেখপাড়ায় থাকি ভাড়া কত আমি জানি। তুমি নাটক শুরু করছো?”

তিনি আরও বলেন, “তখন আমি বলি আপনি আমার শিক্ষা নিয়ে কথা বলছেন কেন? বলতেই আমার সাথে রাগারাগি ও খারাপ আচরণ করতে শুরু করে। তখন আমি আমার হাসবেন্ডকে কল করতে গেলে উনি আমার ফোন কেড়ে নিয়ে আমার মুখে চারটি ঘুষি মারে। কিন্তু তখন একটা মানুষও প্রতিবাদ করেনি। আমার বাবা-মাকে তুলেও গালিগালাজ করতে শুরু করে। পরে ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থী এলে তারা চলে যায়।”

বিভাগের শিক্ষার্থীরা বলেন, “যে বা যারা আমাদের নারী সহপাঠীকে মারধর করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একজন নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার সাহস তারা কোথা থেকে পায়— এর জবাব চাই।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, “এই ঘটনা আমরা গুরুত্বসহকারে দেখছি। কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতিকে ডাকা হয়েছে। তারা আসতেছে।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD