1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পৌরসভা ও বাইপাইল এলাকায় পরিচ্ছন্নতার মহতী উদ্যোগ সুইপার জনকল্যাণ সংগঠনের নেতৃত্বে চলল ড্রেন ও রাস্তা পরিষ্কার কর্মসূচি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভারঃ

সাভার, ১৫ জুলাই:
সাভার পৌরসভার জামশিং ১ নং ওয়ার্ডের গর্ব, সুইপার জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুলতান শেখ-এর নেতৃত্বে একটি মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি তাঁর সংগঠনের সদস্যদের নিয়ে সাভার পৌরসভা এবং আশুলিয়ার বাইপাইল এলাকায় ড্রেন ও রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সাধারণত অবহেলিত ও নোংরা হয়ে পড়া এসব ড্রেন ও রাস্তা অনেক দিন ধরেই স্থানীয় বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মোঃ সুলতান শেখ-এর উদ্যোগে সংগঠনের কর্মীরা নিজ হাতে ঝাড়ু, বালতি ও পরিষ্কারের অন্যান্য সরঞ্জাম নিয়ে নেমে পড়েন কাজের মাঠে। তাঁদের এই নিরলস প্রচেষ্টায় এলাকায় ফিরে এসেছে পরিচ্ছন্নতা ও স্বস্তি।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “সরকারি উদ্যোগ ছাড়াও যদি প্রতিটি এলাকার মানুষ এমনভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের শহর অল্প সময়েই পরিচ্ছন্ন, বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।”

পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে মোঃ সুলতান শেখ প্রমাণ করেছেন—সেবা করার জন্য শুধু পদ বা ক্ষমতা নয়, দরকার সদিচ্ছা ও সামাজিক দায়বদ্ধতা। তাঁর এই মানবিক উদ্যোগে অন্যরাও উদ্বুদ্ধ হবেন বলে আশা করছেন সচেতন মহল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD