1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি-নওগাঁঃ

 

নওগাঁর ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে জেলা কমিটির অনুমোদিত ভোটার তালিকা প্রত্যাখ্যান করে সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন কর্তৃক তা প্রকাশ্যে ছিড়ে ফেলার প্রতিবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই (সোমবার) দুপুর ২ টায় ধামইরহাট প্রেস ক্লাবে উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল আমিনকে অবাঞ্চিত ঘোষনা করে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, উমার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল হোসেন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম কবির মিল্টন, জাহানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রোকন উদ্দিন, ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা বিএনপি, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তাগণ বলেন, ‘কমিটির তালিকা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণের স্বাক্ষরে ও সম্মতিতে তালিকা প্রস্তুত করা হলে জেলা কমিটি তা অনুমোদন দেন। সেখানে আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করে দলীয় কার্যালয়ের সামনে তালিকা ছিড়ে ফেলা দলীয় শৃঙ্খলা পরিপন্থী, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংগঠনিক শাস্তির দাবী জানাচ্ছি।’ উল্লেখ্য আগামী ১৯ জুলাই ধামইরহাট উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD