1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাকিবুল (৮)
এবং জাকারিয়া (৯)নামে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে হয়েছে। এই ঘটনায় মারাক্তক ভাবে আহত হয়েছে আমিন (৭)নামে আরো এক শিক্ষার্থী। রবিবার (১৩জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিন ছাত্রই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার বিকেলে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়ীতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দিলে তিন শিক্ষার্থী মারাক্তক ভাবে আহত হয়। পরে আহতের স্বজনা দ্রুত উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করে। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও
জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে
ঘাতক মাইক্রোবাস ও তার ড্রাইবারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অপর আহত আমিনের অবস্থাও আশংকাজনক। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাস ও তার চালকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD