1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু।     

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফাজ উদ্দীন প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

১২ জুলাই শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফাজ উদ্দীন প্রামাণিক ওই গ্রামের মৃত অজের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন আফাজ উদ্দীন। এ সময় গাছের ডালের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে অসাবধানতাবশত তিনি স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের ভাতিজা ফজলে এলাহী বলেন, আমার চাচা বাড়ির পাশে গাছে কাঁঠাল পাড়তে উঠেন। এসময় পাশের বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মারা যান।

ওসি মমিনুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD