1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

নবাবপুর ইউনিয়নে ভি ডব্লিউ পি কার্ডের উপকারভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

ইমদাদুল হক রানা, রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য হতদরিদ্রদের মাঝে বিতরণের উদ্দেশ্যে ভি ডব্লিউ পি কার্ডের উপকারভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নবাবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য শ্রী পলাশ চন্দ্র কর, মোঃ আমিনুর রহমান মিয়া (বাবু), মোঃ কাবিলউদ্দিন মন্ডল, মোঃ আকরাম হোসেন, মোঃ কামরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মর্জিনা বেগম, মোছাঃ সাফিয়া বেগম ও মোছাঃ আসমা বেগমসহ আরও অনেকে।
চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর জানান, “২০২৫-২৬ অর্থবছরের জন্য যারা প্রকৃতপক্ষে ভি ডব্লিউ পি কার্ড পাওয়ার উপযুক্ত, যাচাই-বাছাই শেষে কেবলমাত্র তাদেরকেই এই সুবিধার আওতায় আনা হবে। যারা এই সহায়তার যোগ্য নন, তাদেরকে বঞ্চিত করে প্রকৃত সুবিধাভোগীদের নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি।”

তিনি আরও বলেন, “এই কার্যক্রমে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়ম যেন না হয়, তা নিশ্চিত করতে সততা ও স্বচ্ছতার সঙ্গে যাচাই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আমি ইউনিয়ন বাসী, গণমাধ্যমকর্মী সহ সকলে সার্বিক সহযোগিতা কামনা করছি।”
এ ধরনের উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার প্রতি আস্থা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD