1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

তারুণ্য লাইব্রেরী: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বইপাগল তরুণদের প্রাণের মিলনমেলা 

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ

সপ্তাহের প্রতিটি বুধবার সকাল গড়িয়ে যখন ঘড়ির কাঁটা ১০ ছুঁয়েছে, তখনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কোণায় শুরু হয় বইপ্রেমীদের এক ব্যতিক্রমী আয়োজন—”তারুণ্য লাইব্রেরী”। দুপুর ২টা পর্যন্ত চলে এই অস্থায়ী পাঠচক্র। হাতে হাতে বই আর চোখে স্বপ্ন—এই দৃশ্য যেন এক নতুন সংস্কৃতির জন্ম দিচ্ছে ক্যাম্পাসজুড়ে।

লাইব্রেরীটি কোনো স্থায়ী ভবনের ভেতরে নয়, বরং মুক্ত আকাশের নিচে, ডায়নাচত্বর সংলগ্ন বটবৃক্ষের এক চিলতে ছায়ায়।  ছোট্ট কয়েকটা বুকস্টল আর বইয়ের গন্ধেই গড়ে উঠেছে এই মননশীল আসর। সপ্তাহের একদিন হলেও, এখানে বইপাঠ শুধু পাঠেই থেমে থাকে না—এখানে গড়ে ওঠে চিন্তার বিনিময়, গঠনমূলক বিতর্ক, ও আন্তরিক বন্ধুত্বের সম্পর্ক।লাইব্রেরীটি পরিচালিত হয় বিশ্ববিদয়্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন তারুণ্য কতৃক। 

তারুণ্যের সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন “তারুণ্য’র একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ‘তারুণ্য লাইব্রেরি’। যা ২০১৮ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠচর্চার একটি সুন্দর সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। বর্তমানে লাইব্রেরির সংগ্রহে রয়েছে ১৫০০-এর অধিক বই, যেখানে সাহিত্য, ইতিহাস ও আত্মউন্নয়নসহ নানা বিষয়ের মূল্যবান বই।

প্রতি বুধবার বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে তারুণ্য লাইব্রেরি অবস্থান করে। আমরা বিশ্বাস করি, বইয়ের মাধ্যমে চিন্তার প্রসার ঘটে, আর এই চিন্তার জাগরণই তারুণ্য লাইব্রেরির মূল প্রেরণা। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই প্রচেষ্টা আমাদের আগামীতেও চলবে।”

ইমন  নামে একজন শিক্ষার্থী জানান,” বই পড়লে আমরা নতুন কিছু জানতে পারি। এই লাইব্রেরীর মাধ্যমে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়।অনেক সময় ডিপার্টমেন্ট এর বই পড়তে ভালো লাগেনা,তো তারুণ্য লাইব্রেরী বইগুলো ভিন্ন স্বাদ তৈরি করতে সহায়তা করে।”

তারুণ্যের সাবেক সাধারণ সম্পাদক “ফাবিয়া বুসরা বলেন  তারুণ্য সংগঠন বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের পাশাপাশি জ্ঞানও বিতরণ করে থাকে।  প্রতি বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লাইব্রেরির কার্যক্রম চলমান থাকে। এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী লাইব্রেরিতে এসে তাদের পছন্দ মত বই খুঁজে নিতে পারে।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD