1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত শিশুসহ আহত ৫

  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নকলা উপজেলাতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ জন শিশুসহ ৫ জন আহত হয়েছেন। ৭ জুলাই সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এসে পৌছালে শেরপুর থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিয়াম পরিবহনের বাসটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে আহত সিএনজি চালক বাবলাসহ তন্ত্রা ও তার স্বামী প্রসনজিৎ, সেতু ও ইমরানসহ ৪ যাত্রী। ঘটনা স্থলেই নিহত হন তন্ত্রা ও প্রসনজিৎ দম্পত্তির শিশু কন্যা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, আমরা সিয়াম পরিবহনের বাসটি আটকসহ ঘটনাস্থল থেকে দুমড়েমুচরে যাওয়া সিএনজিটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD