1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

হিলিতে রেলওয়ে পুলিশের অংশগ্রহণে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া

  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে রেলওয়ে পুলিশ সদস্যদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপক মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস।সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই মহড়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন হিলি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।অগ্নিনির্বাপক মহড়ায় উপস্থিত ছিলেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন, হিলি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল কাসেমসহ রেলওয়ে পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা।স্টেশন ইনচার্জ আবুল কাসেম বলেন, রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় যেকোনো মুহূর্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিংবা আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে রেলওয়ে পুলিশ কীভাবে দ্রুত সাড়া দেবে ও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে ধারণা দিতে আজকের এই মহড়ার আয়োজন।অভ্যন্তরীণ প্রশিক্ষণমূলক এ মহড়ায় রেলওয়ে পুলিশের সদস্যদের আগুন নেভানোর কৌশল, প্রাথমিক পদক্ষেপ ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়।এ ধরনের মহড়া নিয়মিত আয়োজনের মাধ্যমে দুর্ঘটনার সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর দক্ষতা গড়ে তোলার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD