1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইবিতে অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শনে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রকল্পগুলোর অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) প্রমুখ।

এ সময় প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী বলেন, “সময়মতো কাজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সরকার আমাদের যথেষ্ট সহায়তা করছে। আমরা আশা করছি, ঠিক সময়ে সব কাজ শেষ করতে পারব।”

শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, “তিনি আমাদের কাজের গতি বৃদ্ধি করে দ্রুত শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনের পরামর্শ দিয়েছেন। এছাড়া কাজের গুণগত মান ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকার আমাদের পূর্ণ সহযোগিতা করছে বলে অতিরিক্ত সচিব মহোদয় আশ্বস্ত করেছেন।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD