1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

 

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সরকারকে সংস্কারের পাশাপাশি রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। একদলের প্রতি অনুরাগ দেখানো হলে জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। তাই সরকারকে সকল দলের প্রতি সমান দৃষ্টি দেয়া দরকার। কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজনে সকল দলের পরামর্শের ভিত্তিতে নির্দিষ্ট বিষয়ে ঐক্যমত হলে সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। অন্যথায় আস্থার ঘাটতিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না, ফলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে। আগামীর সংসদ নির্বাচন খুব বেশি চ্যালেঞ্জের। তাই আসন্ন নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলার ৬ আসনের প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সাথে নিয়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আবুল ফয়েজ, অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ ও অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, সাংগঠনিক পক্ষ চলাকালে সংগঠন সম্প্রসারণের পাশাপাশি সংগঠনের মজবুতির জন্য পদক্ষেপ নিতে হবে। প্রতিটি ইউনিটের কাজকে গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সফর বৃদ্ধি করতে হবে। সহযোগী ও সমর্থকদের কাছে গিয়ে তাদের সংগঠনমুখী করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নির্বাচনের জন্য এখন থেকে ডোর টু ডোর সফর করে মানুষের মাঝে নির্বাচনের গণজোয়ার সৃষ্টি করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনের লক্ষ্যে সকলকে ময়দানে তৎপরতা বৃদ্ধি করতে হবে। অতীতের ন্যায় ত্যাগ স্বীকার করার পাশাপাশি ময়দানের প্রত্যাশা পূরণ করলেই নির্বাচনে বিজয় আমাদের নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ইতোপূর্বে ঘোষিত ৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী চট্টগ্রাম-৮ আসনে ডাঃ আবু নাছের, চট্টগ্রাম-১২ আসনে ডাঃ ফরিদুল আলম, চট্টগ্রাম-১৩ আসনে অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে ডাঃ শাহাদৎ হোছাইন, চট্টগ্রাম-১৫ আসনে সাবেক এমপি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী চট্টগ্রাম-১৬ আসনে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সকলের প্রতি আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD