1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডাকাতির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চট্টগ্রাম নেভী হাসপাতাল গেটে পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম গ্রেপ্তার নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি

গ্রন্থাগার পরিদর্শন করলেন রাবি উপচার্য

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

জিয়াউল কবীর স্বপন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। এসময় তাঁরা গ্রন্থাগার পাঠকক্ষসমূহ ও বই রাখার স্ট্যাকসহ অন্যান্য শাখা ও সুবিধাদি প্রত্যক্ষ করেন।

উপাচার্য গ্রন্থাগারের চলমান প্রকল্পসমূহ যথাসময়ে সমাপ্ত ও আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন। সেখানে উপস্থিত গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর মোহাম্মদ হাবিবুল ইসলাম নতুন বই ও জার্নাল সংগ্রহের সম্পর্কে তাঁদেরকে অবহিত করেন। এসময় উপাচার্য নতুন বই ও জার্নাল সংগ্রহের ক্ষেত্রে বিভাগসমূহ থেকে হালনাগাদ বইয়ের তালিকা সংগ্রহের জন্য গ্রন্থাগার প্রশাসককে পরামর্শ দেন।

এসময় গ্রন্থাগার পাঠকক্ষগুলোতে বাইরে থেকে বই ও আনুষঙ্গিক পাঠসামগ্রী নিয়ে আসার সুযোগ দেওয়ার জন্য শিক্ষার্থীরা অনুরোধ জানালে উপাচার্য সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে প্রাথমিক পর্যায়ে একটি করে বই নিয়ে আসার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। গ্রন্থাগারের শৃঙ্খলা নিশ্চিত করে যথাশীঘ্র সম্ভব একাধিক বই নিয়ে আসার প্রক্রিয়া নির্ধারণের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এসময় সেখানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন বলে রাবির জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD