1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি

দিনাজপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

দিনাজপুর প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ লক্ষ্য নিয়ে দিনাজপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা’র সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার (১৫ জুন) বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ ও তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র চত্বরে দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা-এর সার্বিক সহযোগিতায় নিম গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাড. মো. আব্দুল হালিম, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মামুনুর রশীদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নুর আলম হক খোকন, যুগ্ম আহবায়ক মো. মাসুদ রানা, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ল্যাব ইনচার্জ বিশ্বজিৎ কুমার রায়, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসমাতুন নাহার শুভ্রা, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরজাহান পুতুল, জেলা বাস্তুহারা দলের সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন লাকী, কৃষক দলের মানিক, বায়োজীদ, মমতাজ সরকার, রাঙ্গা, রাজু, স্বেচ্ছাসেবক দলের তাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD