
মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ
গত ০১ জুন ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজবাড়ী হাট হতে রাত ১১:৪৫ টায় একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আব্দুল মমিন (২৭)। মোঃ আব্দুল মমিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম ও ফোর্স-সহ গত ০১ জুন ২০২৫ খ্রি. বিকাল ০৫:৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজবাড়ী হাট হতে চৈতন্যগ্রাম গামী পাঁকা রাস্তার হাঠাৎপাড়া মোড়ে পাঁকা রাস্তার সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজের দখলে রেখে পরিবহনের জন্য অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম ও ফোর্স-সহ গত ০১ জুন ২০২৫ খ্রি. রাত ১১:৩৫ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:৪৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আব্দুল মমিনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচরের মধ্যে থাকা ০১(এক) টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল মমিনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।