1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

বালিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি থেকে:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কংগ্রেসের উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, “দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলেও এখন আমাদের মূল লক্ষ্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন। এই লক্ষ্যে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। উপজেলার সাতটি ইউনিয়নে ২৫ জন করে কৃষক-কৃষাণীর দল গঠন করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

পার্টনার প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের তিন লাখ হেক্টর জমিকে উত্তম কৃষি চর্চার আওতায় আনা, দুই লাখ হেক্টর ধানের জমিতে নতুন জাতের ধান সংস্থাপন, এবং আরও দুই লাখ হেক্টর জমিতে ধান ছাড়াও অন্যান্য দানা শস্য চাষে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও প্রকল্পের অংশ হিসেবে দেশের ২ কোটি ৮৭ লাখ কৃষককে স্মার্ট কৃষি কার্ড প্রদান, কৃষিপণ্যের বাজারজাত ব্যবস্থার উন্নয়ন, মাটি, পানি, বায়ু ও শস্যের স্বাস্থ্য সুরক্ষায় ৬টি ল্যাব স্থাপন এবং একটি সমন্বিত ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম জানান, “ইতোমধ্যে উপজেলার সাতটি ইউনিয়নে কৃষক দল গঠন করে সমবায় বিভাগের নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD