1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৯ বার পঠিত

হিরক খান মেহেরপুর প্রতিনিধিঃ

দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি”—এই স্লোগানকে সামনে রেখে রবিবার (১ জুন) মেহেরপুর জেলা প্রাণিসম্পদ চত্বরে সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান।

ভেটেরিনারি সার্জন ডা. সৈয়দ ছাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মুজিবনগর ইউএলও ডা. হামিদুল আবিদ, গাংনী ইউএলও ডা. মোতালেব হোসেন মিলন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এবং জেলার বিভিন্ন গরু ও ছাগল খামারিরা।

বক্তারা দুধের পুষ্টিগুণ, অর্থনৈতিক গুরুত্ব এবং নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদন ও বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া খামারিদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

আলোচনা সভার আগে জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ বিভাগের সামনে এসে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD