1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

পাঁচবিবি পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

আজ ৩১ মে, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পাঁচবিবি পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আবু হাসান আজাদ এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন সবক্ষেত্রে ইসলামের বিধান প্রতিষ্ঠা করাই হবে প্রকৃত সফলতা।

তিনি সকল কর্মীদের উদ্দেশ্যে দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং আগামীর নির্বাচনে সংগঠনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউ করিম এবং উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)।
তাঁরা বলেন, “শিক্ষা বৈঠক হলো কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক প্রশিক্ষণের মাইলফলক। এর মাধ্যমে কর্মীরা কেবল জ্ঞানে সমৃদ্ধ হয় না, বরং ইসলামী আন্দোলনের প্রতি তাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়।

এছারাও আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার, পৌর আমীর আবুল বাশার এবং অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ দানিয়েল চৌধুরী।

তাঁরা কুরআন ও সুন্নাহর আলোকে সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা এবং কর্মীদের আত্মগঠনের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD