1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

চুনারুঘাটে ভারতীয় সীমান্তে ফের ২২’জনকে পুশ-ইন করেছে বিএসএফ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের রেমা-কালেঙ্গা জঙ্গল এলাকা দিয়ে ২২’জনকে পুশ- ইন করেছে ভারতীয় বিএসএফ। তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ-

৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান।

শুক্রবার (৩০ মে) ভোরে কোন এক সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয় ভারতীয় বিএসএফ। বিজিবি রেমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে ২২’জন (পুরুষ-০৯ জন, মহিলা-০৮ এবং শিশু-০৫) নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। 

সংবাদ পেয়ে বিজিবির টহলরত দল দ্রুত’তম সময়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করেছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ, পরিচয় জানা ও অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান- আমরা ভোরে খবর পাই বিএসএফ ২২ জনকে পুশ-ইন করেছে। সাথে-সাথে বিজিবিকে খবর দেই। খবর পেয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র সদস্যারা, সীমান্ত’র গঠনাস্থলে গিয়ে তাদেরকে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে রাখেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জঙ্গলে উপজাতীয় ত্রিপুরা- বাড়ীতে রাখা হয়েছে। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন- ২২ জন’কে পুশ-ইন এর বিষয়টি আমি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD