1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের দাবি! প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড কুমিল্লা লাকসামে চার সিএনজি স্ট্যান্ডে শ্রমিক দলের কমিটি গঠন চট্টগ্রামে সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ মাদক নির্মূলে চলমান কার্যক্রমে গোপালগঞ্জ জেলায় প্রশংসার জোয়ারে ভাসছেন নির্ভীক সাহসী ২ পুলিশ কর্মকর্তা ।   মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৮ শেরপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা! নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ!

ধামইরহাটে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

 

ধামইরহাটে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে “যুক্তিই হউক মুক্তির পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সামাজিক সংগঠন ‘চিড়িপাড়ের যুব সমাজ’র আয়োজনে ও ধামইরহাট সুধী সমাজের সহযোগিতায় কোয়ার্টার ও সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল ।
পরে বিতর্ক প্রতিযোগিতায় সংগঠনের সভাপতি আবাবিল হোসেনের সভাপতিত্বে ও ধারাবাহিকভাবে উপজেলার ৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কোয়ার্টার ফাইনাল ও সেমিনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক মাবুদ হোসেন বলেন, সুশীল সমাজ গঠনে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র(২) মো. মেহেদী হাসান, পৌরসভার কাউন্সিলর মো. আমজাদ হোসেন প্রমুখ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিক, মডারেটর ও বিচারকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD