1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

রাজশাহীতে ট্রাকে করে টিসিবির ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ

 

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে রাজশাহীতে ট্রাকে করে তিনটি ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩ জুন পর্যন্ত। ট্রাকগুলো থেকে চিনি, তেল ও ডাল বিক্রি করা হচ্ছে।

টিসিবির দেওয়া তথ্যমতে, আগে চিনি বিক্রি করা হতো ৭০ টাকা কেজি দরে। এবার চিনির দাম ৮০ টাকা। আগে ৬০ টাকায় মসুরের ডাল দেওয়া হলেও এখন গুণতে হচ্ছে ৮০ টাকা। এছাড়া তেলের দাম ১০০ টাকা লিটার ছিল আগে, এবার বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকা লিটারে। প্রতিটি পণ্যের মূল্য ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা।

তারা বলছেন, বাজার মূল্যের চাইতে টিসিবির পণ্যের মূল্যের তারতম্য না থাকলে টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষদের কোন কাজে আসবে না। দাম কমানোর দাবি জানিয়েছেন তারা।

এবিষয়ে টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার ন্যায্য মূল্যে টিসিবির এই তিনটি পণ্য ক্রয় করতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD