1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

ভালুকা ওভার ব্রিজে সৌন্দর্য্য বর্ধনে স্টার্স ক্লাবের অনন্য উদ্যোগ ইউএনও’র কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধিঃ

ভালুকা উপজেলার উন্নয়ন ও সচেতন নাগরিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘স্টার্স ক্লাব, ভালুকা’। ক্লাবটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ভালুকা ওভার ব্রিজের সৌন্দর্য্য বর্ধনের কাজ সম্পন্ন করেছে, যা স্থানীয় জনসাধারণের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

এই উদ্যোগের জন্য ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্টার্স ক্লাবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি বলেন, “স্টার্স ক্লাবের মত সচেতন সংগঠন যদি নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করে, এবং অন্যান্য নাগরিকগণও নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসে—তবে ভালুকাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।”

ইউএনও আরও জানান, সম্প্রতি ভালুকা বাসস্ট্যান্ড থেকে পাচ রাস্তা মোড় পর্যন্ত এলাকায় পুনরায় যত্রতত্রভাবে দোকানপাট বসতে দেখা যাচ্ছে, যা জনদুর্ভোগের সৃষ্টি করছে।
এই পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন, “আগামীকাল বিকাল বেলা উক্ত এলাকায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এবং এটি ধারাবাহিকভাবে চলবে। সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি—অভিযানের পূর্বেই নিজ দায়িত্বে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন।”

উপজেলা প্রশাসনের এই ঘোষণায় জনস্বার্থে কঠোর অবস্থান স্পষ্ট। নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সচেতন নাগরিক অংশগ্রহণের মাধ্যমে ভালুকা এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত উন্নয়নের পথে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD