1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

জয়পুরহাটে এলজিইডিতে ঘুষ কেলেঙ্কারি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ তুলে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন ঠিকাদাররা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো তাঁরা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক আফরোজা আকতার বরাবরে একটি স্মারকলিপিও দেন তাঁরা।

ঠিকাদাররা অভিযোগ করেন, শাহ আলম দায়িত্ব নেওয়ার পর থেকে টেন্ডার অনুমোদন, বিল ছাড় ও রোলার ব্যবহারে ১ শতাংশ হারে ঘুষ দাবি করছেন। বিল প্রক্রিয়ায় বিলম্ব, কাজ আটকে রাখা এবং ঘুষ ছাড়া কোনো কার্যক্রম অনুমোদন না দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তাঁরা আরও জানান, এক পলাতক আসামিকে গোপনে ডেকে ৮ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পে চুক্তিবদ্ধ করা হয়েছে, যা আইনের লঙ্ঘন। শাহ আলম নিজেই স্বীকার করেছেন, তিনি এই পদে আসতে অর্থ ব্যয় করেছেন এবং তা ঘুষের মাধ্যমে তুলছেন।

তাঁরা অবিলম্বে তাঁর (প্রকৌশলী শাহ আলমের) অপসারণ ও সৎ প্রকৌশলী নিয়োগের দাবি জানান।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, শাহ আলম বদলি ও ছুটির আবেদন করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD