1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে  জয়পুরহাট জেলা যুবদলের প্রস্তুতি সভা 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি 

 

আসন্ন ২৪মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জয়পুরহাট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯মে) দুপুরে শহরের চিনিকল মিলনায়নতনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা।

এ সময় জয়পুরহাট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মোক্তাদুল হক আদনান,জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, শরিফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকসহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরণের কাজ করবে তাঁর সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান।

তাই এই সমাবেশ সফল করতে জয়পুরহাট থেকে ১০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD