1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশত

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২২৫ বার পঠিত

বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশত

স্টাফ রিপোর্টার:

মহাসড়কের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্ততঃ অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ২টা থেকে ৩টার মধ্যে এসব দুর্ঘনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বেলা ২টার দিকে বজ্রবৃষ্টি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর ও বাজার বাজারের মধ্যবর্তী চারগাঁও নামক স্থানে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দু’টি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত ও অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ও মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার ফলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হওয়ায় প্রায় ঘন্টাখানেক ঢাকার সাথে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এতে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত গাড়িগুলো অন্যত্র সড়িয়ে নিলে সোমাবার বেলা ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন- ঢাকা-সিলেট রোডের রিয়েল কোচের চালক কুমিল­ার আবুল কাশেম (৩৫) এবং ময়মনসিংহ-সিলেট রোডের সিপাল কোচের চালক ময়মনসিংহের মাসকান্দা এলাকার সুলতান মিয়ার পুত্র তৌকির মিয়া (৩০)।
এদিকে, একই সময়ে মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার সংলগ্ন রাবার সাইনবোর্ড, শেওড়াতুলী, মুগকান্দি, দৌলতপুর ও বিজলী ব্রিজ নামক স্থানে পৃথক দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনাগুলোতে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। এতে কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়গুলো নিশ্চিত করে জানান, নিহতদের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD