1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

ময়মনসিংহ ও জামালপুর যুব সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী SRHR রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৭০ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ ও জামালপুর যুব সাংবাদিকদের
নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৭ মে)ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে রোববার (১৮ মে) প্রশিক্ষণটি শেষ হয়।ব্র্যাকের আয়োজনে ওই প্রশিক্ষণে অংশ নেয় ২০জন যুব সাংবাদিকরা। ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টার কর্তৃক যুব সাংবাদিকদেরকে নিয়ে SRHR রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে সাংবাদিকদের নিজেদের অভিজ্ঞতা অর্জন ও সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলার উদ্দেশ্য নিয়ে প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শাহানাজ শারমিন এবং দ্বিতীয় দিন ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)এর সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন,যুব সাংবাদিকদের প্রশিক্ষনটির কোর্স কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেছেন ব্র্যাক এর সম্মানিত এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান। যুব সাংবাদিক নিয়ে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষার এবং সমন্বিত যৌনতা শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে পারস্পরিক আলোচনা এবং এই বিষয়ে সমাজে প্রচলিত ভুল ধারনা ও কুসংস্কারগুলোকে সংবাদপত্রে তুলে ধরা এবং এ সংক্রান্ত রিপোর্ট প্রণয়নে শব্দ ও ভাষার ব্যবহারে সংবেদনশীল হওয়ার উপায় ও কৌশল নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্প ময়মনসিংহ ও জামালপুর জেলার যুব সাংবাদিকদের নিয়ে ২দিন ব্যাপি SRHR রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ ব্র্যাক লার্নিং সেন্টার, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে সংবাদকর্মীরা নিজেদের অনুভুতি ব্যক্ত করেন বলেন, যুব সাংবাদিক SRHR প্রশিক্ষণে ময়মনসিংহ ও জামালপুরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের ২০ জন যুব সাংবাদিক প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।প্রশিক্ষনে উপস্থিত ছিলেন জামালপুরের ব্র্যাকের DYM কাকলি আক্তার, ময়মনসিংহের DYM নুসরাত জাহান,দৈনিক আমার সংবাদ জামালপুর প্রতিনিধি বিপুল মিয়া,দৈনিক জামালপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান (রিয়াদ),সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার জামালপুর প্রতিনিধি তৌকির আহাম্মেদ হাসু,আজকের আরবান স্টাফ রিপোর্টার খোরশেদ আলম, মুভি বাংলা টিভির জামালপুর প্রতিনিধি আল-আমিন, দৈনিক বাংলাবাজার ও জে নিউজ ২৪টিভির স্টাফ রিপোর্টার সাকিব আহমেদ, দৈনিক আনন্দবাজার জামালপুর প্রতিনিধি শাকিল হাসান,সাপ্তাহিক বার্তা বাজার স্টাফ রিপোর্টার আল বিল্লাল খান,লাখো কন্ঠ সরিষাবাড়ী প্রতিনিধি স্বপন মাহমুদ,ঢাকা ক্যানভাস জামালপুর প্রতিনিধি ফারিয়াজ ফাহিম।দুই দিনের এই প্রশিক্ষণ সম্পর্কে ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর মো.জিল্লুর রহমান বলেন, সাংবাদিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) সম্পর্কে সঠিক ধারণা রাখা জরুরি।এর জন্য মূল শব্দাবলি, আইনি কাঠামো ও সাংস্কৃতিক সংবেদনশীলতা জানা প্রয়োজন।লিঙ্গভিত্তিক সহিংসতা, গর্ভপাত ও কিশোর বয়সের প্রজনন স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করতে হলে নৈতিকতা, গোপনীয়তা ও সম্মান বজায় রাখা আবশ্যক।এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা এ সকল বিষয়ে ধারণা লাভ করতে পারবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD