1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

আমি কোনো অন্যায় করিনি কারাগার থেকে সাংবাদিক আওলাদ হোসেন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

ঢাকা, শুক্রবার, ১৬ মে,২০২৫: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কারাবন্দি সাংবাদিক আওলাদ হোসেন আজাদ কারাগার থেকেই কান্নাভেজা কণ্ঠে নিজের নির্দোষতার কথা জানিয়েছেন। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৩৩ মিনিটে নীলফামারী কারাগার থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে ফোন করে তিনি বলেন, “আমিতো কোনো অন্যায় করিনি। কেনো আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র! সাংবাদিকতার বাইরে আমার কোনো পরিচয় নেই।”

আওলাদ আজাদ আরও বলেন, “এক সময় আমি ছাত্র রাজনীতি করতাম, সত্যি। তবে সাংবাদিকতায় সক্রিয় থাকার কারণে সেই পদও আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছি। তারপরও কেনো পুরোনো ঘটনা টেনে আমাকে হয়রানি করা হচ্ছে?”

তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা পেশায় সক্রিয় থাকার কারণেই হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন।

পুলিশের গাড়িতে হামলার অভিযোগের মামলায় তাকে আসামি করা হয়। গত ১২ মে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে অন্যান্য সাংবাদিকদের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আওলাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD