1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

ফরিদপুরে এসটিডি এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ফরিদপুরে বিভিন্ন ধরণের স্টেকহোল্ডারদের জন্য এসটিডি, এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টা ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ফরিদপুর সদর ব্রাক লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ম‍্যানেজার মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডা. মাহজাবিন চৌধুরী।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহবুবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, কমলাপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আহম্মেদ, আইজদ্দিন মাতব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ফারুক মিয়া, ফরিদপুর ড‍্যাম সংস্থার ইনচার্জ মো. বাকী বিল্লাহ খাঁন পলাশ, ফরিদপুর সুখ পাখি সেন্টারের মেডিকেল এ‍্যাসিস্টেন্স মঞ্জিরা খাতুন, শাপলা সংস্থার সুপার ভাইজার রিনা সাহা, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ, কাউন্সিলর রূপা রানী কুন্ডু প্রমুখসহ অন‍্যান‍্য এনজিও প্রতিনিধি, ফরিদপুর রথখোলা ও সিএন্ডবি ঘাট যৌনপল্লীর যৌনকর্মীসহ ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

প্রশিক্ষণে এসটিডি, এইচআইভি/এইডস কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না এবং এইডস রোগের লক্ষণ সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD