1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

রাসিকের জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

রাজশাহী ব্যুরো

 

রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং (এওঝ নধংবফ ঊচও ড়হষরহব সরপৎড়ঢ়ষধহহরহম) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) নগর ভবন সরিৎ দত্তগুপ্ত সভা কক্ষে তৃতীয় ব্যাচের শেষ দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আন্তরিকতার সাথে যথাযথভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ রুমানা আফরোজ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউল রহমান মিল্টন, ইউনিসেফের ইভিএলএমআইএস কনসালটেন্ট মারুফ কবির মৃধা, ডাব্লিউএইচও এর ডিসি ডাঃ মোঃ কামরুজ্জামান।

কর্মসূচির উপর স্বাগত বক্তব্য ও কার্যক্রমে ভূমিকা পাওয়া পয়েন্টে উপস্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের ফুড এ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক।

উল্লেখ্য, রাসিকের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে তৃতীয় ব্যাচে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চলতি মাসে আরো ৩টি ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে রাসিকের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী ও টিম লিডারগণ অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD