1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

আমতলীতে বজ্রপাতে এক গৃহবধূ নিহত আহত ১জন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

 

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচারা গ্রামে সোমবার বিকেল পৌনে ৪টার সময় বজ্রপাতে কহিনুর নামে এক গৃহবধূ প্রান হারিয়েছেন। কহিনুর ওই গ্রামের জামাল মিস্ত্রীর স্ত্রী। মাঠে গরু আনতে গিয়ে তিনি প্রান হারান। পৃথক আরো দুটি বজ্রপাতে ১টি গরু নিহত ও ১জন গুরুতর আহত হন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৪টার সময় দক্ষিণ ডালাচারা গ্রামের জামাল মিস্ত্রীর স্ত্রী কহিনুর বেগম (৪০) আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠে গরু আনতে যান। এ সময় সে বজ্রপাতে ঘনটাস্থলেই প্রাণ হারান। স্বজনরা খবর পেয়ে মাঠে গিয়ে তাকে শরীর ঝলশানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
একই দিন গুলিশাখলী ইউনিয়নের খেকুয়ানি গ্রামের লোকমান হাওলাদারের একটি গরুর উপর বজ্রপাত হলে গরুটিও ঘটনাস্থলে নিহত হয়। পৃথক আরেক ঘটনায় দক্ষিণ গুলিশাখালী গ্রামে বজ্র এবং বৃষ্টির সময় দোকানে আশ্রয় নেওয়া অবস্থায় বজ্রপাত হলে জামাল চৌকিদারের ছেলে শামীম চৌকিদার নামে (৩৫) একজন গুরুতর আহত হয়। আহত দেলওয়ারকে উদ্ধার করে স্বজনরা পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD