1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে জাকারিয়া নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।জাকারিয়া নল্লাপাড়া গ্রামের মোঃ জাকির মিয়া ও সুইটি আক্তারের ছেলে।মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাঠান জানান, জাকির ও তার স্ত্রী রবিবার দুপুরে বাড়ির পিছনে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় শিশু জাকারিয়া সেখানে বসাছিল। সকলের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে পার্শ্ববর্তী ছোট পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে জাকারিয়াকে পানিতে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। অপরদিকে শনিবার বিকালে নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামে পুকুরের পানিতে পড়ে ১৫ মাস বয়সী মোছাঃ কারিমা আক্তার নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়।এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই দিনে দুই শিশুর এমন মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। এ বিষয়ে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশের জলাশয় শিশুদের জন্য যেন ঝুঁকিপূর্ণ না হয়, সে বিষয়ে নজর দিতে হবে। সচেতনতা ছাড়া এমন দুর্ঘটনা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD