1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

আত্নগোপনে থাকা বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  বিপ্লব গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

চলমান চার মামলায় রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব(৩২) কে গ্রেপ্তার করেছে  পুলিশ। শনিবার (১০ মে’২৫) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আগের দিন শুক্রবার (৯ মে)রাত ৮টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী এলাকার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে । বিপ্লব ওই গ্ৰামের মহসিন আলীর জামাতা এবং বাঘা পৌরসভার মিলিক বাঘা (পন্ডিত পাড়া )গ্ৰামের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ , ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর, চাঁদা দাবি, মারধর সহ বিভিন্ন অভিযোগে বিএনপির দায়ের করা চারটি মামলা হয়েছে। এসব মামলা দায়েরের পর থেকে আত্বামগোপনে চলে যায়  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব।

মামলার তদন্তকারী অফিসার এসআই সিফাত রেজা গণমাধ্যমকে জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব এর বিরুদ্ধে বিএনপির দায়ের করা চার মামলা সহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র ও মাদক মামলা রয়েছে ওই  নেতার বিরুদ্ধে। রিমান্ড এর আবেদনের বিষয়ে জানতে চাইলে বলেন, প্রয়োজন হলে চাইবেন।

বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান জানান, স্বেচ্ছাসেবক লীগের পদ পাওয়ার আগেই তার বিরুদ্ধে অস্ত্র, মাদক মামলা হয়েছে। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আস্থাভাজন হয়ে পদ বাগিয়ে নেয়। ক্ষমতার অপব্যবহার করে বেশ দাপটেই চলেছেন।

তিনি বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কারাগারে থাকাকালীন সময়ে তার মুক্তির পোষ্টার সাঁটানোর সময় বিপ্লব সহ আওয়ামী লীগের পদধারি নেতা সামিউল ইসলাম নয়ন, আনোয়ার হোসেন মিল্টন ও তার সঙ্গীরা আমাকেসহ পোষ্টার সাঁটানোর কাজে যারা ছিল তাদের মারপিট করে পোষ্টার সাঁটাতে দেয়নি। পরে তারা পুলিশ ডেকে ধরিয়ে দেয় এবং মামলা করে।  পুলিশ সত্য বিষয়টি জেনেও মামলায় কারাগারে পাঠায়।

অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন,আত্নগোপনে  থেকে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। এমন খবরে অভিযান চালিয়ে গ্ৰেপ্তার করা হয়েছে । শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান ওসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD