1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

০৯ মে তারিখের রাষ্ট্র সংস্কার আন্দোলনের মাসিক সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ

 

ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা ও তরুণ প্রজন্মকে সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহীর সভাপতি জনাব মাহমুদ জামাল কাদেরী তার বক্তব্যে বলেন , এ দেশের রাজনীতিতে বড় দলগুলোর ভূমিকা শুধুমাত্র ক্ষমতাকেই ঘিরেই ঘুরপাক খায় । ক্ষমতায় গিয়ে জনজীবনের সমস্যার চাইতে ব্যক্তি , গোষ্ঠী , দলের স্বার্থ নিয়েই তারা ব্যাস্ত থাকে । স্বাধীনতার পর থেকে অদ্যাবধি এটাই হয়ে আসছে । ০৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিল , স্বৈরাচার বিদায়ের পর পরবর্তী সরকার জনগণের কথাই ভাববে । কিন্তু গত ০৯ মাস অতিবাহিত হলেও তার কোনো ফলাফল চোখে পড়ছে না ।

চোখের সামনে রাতারাতি কিছু লোকের ভাগ্য বদলে গেলেও সাধারণ মানুষের দুঃস্বপ্নের মধ্যেই জীবন কাটাতে হচ্ছে । নেতারা মুখে যায় বলুক না কেনো , তাদের রাজনীতি এখন টাকার খেলায় পরিণত হয়েছে । শহরে – গ্রামে টাকাওয়ালারাই রাজনীতির মাঠ দখল করেছে । শুধু নেতা , দল বা সরকার পরিবর্তন করে এ অবস্থা বদলে যায়নি , যাবে না , আমাদের অভিজ্ঞতায় টা প্রমাণ নেই ।

এ জন্য শহরে – গ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করে সংগঠন – আন্দোলন গড়ে তুলতে হবে । দুর্নীতি , দলবাজি , লুটপাট , পাচার বন্ধে রাষ্ট্র সংস্কারের দাবি নিয়েই নির্বাচন করতে চায় । তিনি আরো বলেন , জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই । তাই প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের হাত হতে রক্ষা , স্বাভাবিক জীবন ও তরুণ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে অন্য কারও উপর নির্ভর না করে আমরা নিজের পায়ে উঠে দাড়াই । গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে চলি । সংগঠিত জনতার বিজয় অনিবার্য । সবাই আরো বক্তব্য রাখেন , রাষ্ট্র সংগঠনের মুখ্য সংগঠক এডভোকেট পেয়েরা , দৈনিক নয়া কণ্ঠের গোদাগাড়ী প্রতিনিধি মোঃ মুরাদ হোসেন, ঈশিতা প্রমুখ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD