1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

রাজবাড়ীর ইউনিয়ন পরিষদে আগুন পুড়ে গেছে ডিজিটাল সেন্টার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকারঃ

শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে।

 

ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন বলেন, ভোরে স্থানীয়রা ফোন করে আগুন লাগার খবর দেন। আমি তাৎক্ষণিকভাবে রাজবাড়ী ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি এবং ইউনিয়ন পরিষদে আসি। এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, রাউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইস ও ব্যাটারি পুরে গেছে।

 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া বলেন, ভোর ৫টা ১৩ মিনিটে আমরা খানগঞ্জ ইউনিয়ন পরিষদের অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সঙ্গে সঙ্গে আমরা স্টেশন থেকে রওনা দিয়ে ভোর ৫টা ৩৪ মিনিটে পৌঁছায়। রাজবাড়ী থেকে ২টি ইউনিট ও কালুখালী থেকে ২টি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।

 

খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায় , ইউনিয়ন পরিষদে আগুন লেগে ডিজিটাল সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে তবুও ঘটনা স্থলে চেয়ারম্যান আসেননি বলে জানান আসেপাশের লোকজন।পরিষদের বর্তমান চেয়ারম্যান হয়েও অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পরিষদে কেন আসেননি এমন প্রশ্নের জবাবে কেউ কোন উওর দিতে পারননি।

 

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়া হক বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পরিষদের মূল্যবান কাগজপত্রসহ অনেক কিছুই পুড়ে গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD