
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
জনগণের প্রতিনিধি হতে হলে এমনই নেতা /নেত্রী হতে হবে।
যাকে রক্ষার জন্য গভির রাতেও হাজার হাজার জনগণ নিজের জীবনের মায়া না করে নেত্রীকে রক্ষা করতে বাড়ির চারিপাশে হাজির হয়েছে।
ঘটনা ঘটেছে রাত আনুমানিক ২.৩০ মিনিট।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনবান্ধব মেয়র আইভিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ
তৎক্ষনাৎ সাধারণ জনতার প্রবল প্রতিরোধের মুখে পড়েছে। শেষ খবর বাড়ির আশেপাশের চারটা রাস্তাই বন্ধ করে দিয়েছে আম-জনতা।
দলমত নির্বিশেষে সবাই এই নারী নেত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে,।
“আইভি আপার কিছু হলে,
জ্বলবে আগুন ঘরে ঘরে”
“দলমত বুঝিনা, আইভি ছাড়া চিনি না!”
এটাই একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনের চরম সার্থকতা, পরম প্রাপ্তি।