1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানালেন সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলম

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার:

দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার আনন্দে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজধানীর রাজ পথ।

 

বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আনন্দটা শুধু বিএনপির নেতা কর্মিদের মাঝেই সিমাবদ্ধ নয়। আজ মঙ্গলবার ঢাকার রাজপথে নেমেছিলো সর্বস্তরের জনতার ঢল।

এরই ধারাবাহিকতায় দেশনেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলমের নেতৃত্বে সাভার পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে একটি গাড়ি শোভাযাত্রা নিয়ে রাজধানীর হাজি ক্যাম্প সংলগ্ন সড়কে অবস্থান নেন

এসময় বেগম জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই স্লোগান দিতে থাকেন। যা এর আগে কখনো খুব একটা দেখা যায়নি। কিন্তু আজ দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে নিজেকে আর নিয়ন্ত্রনে রাখতে পারেনি। দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই দিতে থাকেন স্লোগান।

দেশনেত্রীকে বহন করা গাড়ি বহরটি যখন সম্মুখ দিয়ে যেতে থাকে তখনও নিজের মুখে স্লোগানে স্লোগানে দেশনেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান খোরশেদ আলম এ সময় আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান। ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশিদুজ্জামান বাচ্চু
সহ সাভার পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় খোরশেদ আলম মিডিয়ার সামনে বলেন, ১৮ কোটি মানুষের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ সুস্থ অবস্থায় দুই পুত্রবধুদের সাথে নিয়ে দেশে ফিরেছেন এর চেয়ে বেশী আনন্দের আর কিছু হতে পারে না। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরায় ঈদের দিনের চাইতেও অনেক বেশী আনন্দ অনুভব করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD