1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি:

 

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে বিচার দাবি এবং দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার আহ্বানে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আজ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা সংগঠক মোঃ ফিরোজ আলমগীরের নেতৃত্বে মিছিলটি আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে বাটার মোড় হয়ে পাচুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু দৃপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, “বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে।

 

জনগণের ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী কণ্ঠরোধের মাধ্যমে তারা দেশে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে।”

 

বক্তারা আরও বলেন, “এই স্বৈরাচারী সরকারের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হওয়া উচিত এবং আওয়ামী লীগকে অবিলম্বে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

 

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বাবু, মোঃ আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সংগঠক অধ্যক্ষ সাহেব আলী, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক সেলিম এবং পাঁচবিবি উপজেলা সংগঠক আতিকুর রহমান আতিক।

 

বক্তারা দেশের প্রতিটি সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD